হামাস কারা? কেনো এতো যুদ্ধ?

ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে

ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। ইতিমধ্যে প্রাণ গেছে হাজারখানেক মানুষের। এর সূত্রপাত গত শনিবার, ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন রকেট হামলার মধ্য দিয়ে। মাত্র ২০ মিনিটে হাজার পাঁচেক রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দিয়েছে হামাস। ভেদ করেছে ইসরায়েলের নিশ্ছিদ্র সুরক্ষাবলয়কে।

শুধু তা–ই নয়, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েছেন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইসরায়েল। পাল্টা আক্রমণ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। এর পর থেকে ফিলিস্তিনে মুহুর্মুহু বোমা পড়ছে। গতকাল রোববার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এটা দীর্ঘ ও জটিল একটি যুদ্ধ’।

Comments